ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন আজ। 14/03/2026

 ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন আজ

14/03/2026

 

বাসস, ঢাকা


প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার সকাল ১০টায় ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। গত বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়।


ওই বার্তায় বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪ মার্চ (শনিবার) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধনখাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ


এদিকে পানিসম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা-৩ শাখা থেকে এক পত্রে বলা হয়েছে, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার নদী–নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে।


প্রথম পর্যায়ে ৫৪টি জেলায় এ কর্মসূচি শুরু হবে। ১৬ মার্চ (সোমবার) প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খননের মাধ্যমে ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির উদ্বোধন করএকই সঙ্গে আরও ৫৩টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন।বেন। করবেন।

Post a Comment

0 Comments